ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই: কেয়া পায়েল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি কেয়া পায়েল-খায়রুল বাসার।পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার নাটকের স্ক্রিপ্ট ছাপিয়ে বাস্তব জীবনেও কি বিশেষ কিছু ঘটছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়া পায়েলের একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা? বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

প্রসঙ্গত, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই: কেয়া পায়েল

আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬