ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

তাহসান-রোজার সংসার ভাঙছে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি তাহসান নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন গুঞ্জন চলার পর বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে না চাইলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। তাহসান বলেন, খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মূলত বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়া খবর নজরে আসায় তিনি সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘ এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর তারা সুখেই আছেন বলে ধারণা করা হলেও মাত্র কয়েক মাসের মাথায় তাদের দূরত্ব তৈরি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

তাহসান-রোজার সংসার ভাঙছে

আপডেট সময় ০৪:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬