ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

চার বছর পর আবার বড় পর্দায় রাজ–মিম জুটি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৪২ বার পড়া হয়েছে

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’-এর মাধ্যমে জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের পর দর্শকের প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি।

অবশেষে চার বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে এই জনপ্রিয় জুটি—এমনই গুঞ্জন চলছে চলচ্চিত্রপাড়ায়। সূত্রের খবর, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও মিম।

যদিও সিনেমাটি নিয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তাঁর মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’
এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ অভিনেতা আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন।

তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, ছবির লুক ও স্টাইল দেখে রাজ ছাড়া অন্য কারও হওয়ার সম্ভাবনা কম।
ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই আসন্ন সিনেমা ‘জীবন অপেরা’-র ইঙ্গিত দিয়েছেন মিম। সিনেমাটি পরিচালনা করবেন আলভী আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

চার বছর পর আবার বড় পর্দায় রাজ–মিম জুটি

আপডেট সময় ০৩:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬