ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

প্রভাস ভক্তদের উন্মাদনায় ‘দ্য রাজা সাব’ শোতে অগ্নিকাণ্ডের ঘটনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৫১ বার পড়া হয়েছে

উৎসবের মাঝেই ওডিশার একটি সিনেমা হলে ঘটে বিপত্তি। বহুবার মুক্তি পেছানোর পর ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘দ্য রাজা সাব’। প্রথম দিনের শো দেখতে প্রভাসের ভক্তরা হলে ভিড় করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রভাসের এন্ট্রি, গান ও কুমিরের লড়াইয়ের দৃশ্যে দর্শকেরা চিৎকার করছেন, কনফেটি ছুড়ছেন। ভক্তরা হলের ভেতরে আরতি থালা নিয়ে ঢুকে প্রদীপ জ্বালান এবং প্রভাসের এন্ট্রির সময় পর্দার সামনে কাগজে আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নাচতে থাকেন। এতে পর্দার সামনে আগুন ধরে যায়। কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করেন, আবার অনেকেই আতঙ্কে হল ছাড়তে শুরু করেন। তবে কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ঘটনার ভিডিও নিউজ১৮ ওডিশা শেয়ার করেছে।

‘দ্য রাজা সাব’ একটি ফ্যান্টাসি থ্রিলার, যেখানে কমেডির সঙ্গে ম্যাস এন্টারটেইনার ঘটনায় ফিরেছেন প্রভাস। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালাভিকা মোহনন, ঋদ্ধি কুমার ও বোমান ইরানি। মুক্তির দিনে সিনেমাটি দেখে অনেক দর্শকই লক্ষ্য করেন, ট্রেলারের কিছু দৃশ্য ছবিতে নেই। এ বিষয়ে নির্মাতারা হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, প্রভাসের বয়স্ক লুকের নতুন কিছু দৃশ্য পরে ছবিতে যোগ করা হয়েছে।

এইচটি রিভিউতে বলা হয়েছে, ভারতীয় সিনেমায় বা টলিউডে হরর-কমেডি নতুন নয়। ভুল ভুলাইয়া (২০০৭) ও আনন্দো ব্রহ্মা (২০১৭)-এর মতো উদাহরণ থাকা সত্ত্বেও কেবল কিছু আইডিয়া ছুড়ে দিয়ে দর্শককে হাসানোর চেষ্টা যথেষ্ট নয়। ছবিটির উদ্দেশ্য হাসানো হলেও, সামগ্রিকভাবে এতে আরও গভীরতা ও নান্দনিকতা প্রয়োজন ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

প্রভাস ভক্তদের উন্মাদনায় ‘দ্য রাজা সাব’ শোতে অগ্নিকাণ্ডের ঘটনা

আপডেট সময় ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬