ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। কেন্দ্র দখল করতে চাইলে আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।‌

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলায় জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল এবং কারা দুর্নীতি করছে এ বিষয়গুলো আপনারা জানেন।

তিনি আরও বলেন, যারা একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন। আমরা ভোট চুরি হতে দেব না।

এর আগে, শনিবার সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৮:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬