সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

জিমেইলে আসছে নতুন আপডেট, রিপ্লাই করবে জেমিনি

  • তথ্যপ্রযুক্তি
  • আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬২৩ বার পড়া হয়েছে

নিয়মিত মেইল দেখা, লেখা, উত্তর দেওয়া—বর্তমান সময়ে এক নির্বুদ্ধিতা! কেননা এবার আপনার কাজে সহযোগিতা করতে পারে জেমিনি। গুগল তাদের জিমেইলের জেমিনি ফিচারে যে নতুন আপডেট এনেছে সেখানে রয়েছে একগুচ্ছ চমক!

এবার থেকে কাউকে মেইল করার সময় আপনি সঙ্গে পাবেন ‘হেল্প মি রাইট’। পুরো মেইলটাই ড্রাফট করতে প্রম্পট করবে জেমিনি। আপনার মেলইকে ‘ফরমালাইজ’, ‘এলাবোরেট’, ‘শর্টেন’-এর মতো অপশনের সাহায্যে মেইলকে আরো নিখুঁত করে তুলতে পারবেন।

এমনকি যে মেইল লেখা হয়ে গেছে, সেটাকেও এসব টুলের সাহায্যে সম্পাদনা করা যাবে। ওয়েব, অ্যানড্রয়েড, আইওএস সবগুলোতেই মিলবে এই সুবিধা।
এখানেই শেষ নয়। ইনবক্সে চলে আসা মেইলের রিপ্লাইও অটোমেটিক লিখে দিতে পারবে জেমিনি।

ধরা যাক, বন্ধুদের সঙ্গে কোনো পিকনিক হবে। এক বন্ধুর ওপর দায়িত্ব রসমালাই নিয়ে যাওয়ার। কিন্তু তিনি মেইল করে জানতে চাইলেন, রসমালাইয়ের পরিবর্তে দই কেমন হবে। এর উত্তর আপনার মতো ভঙ্গিতেই করে লিখে দেবে এআই। এবার স্রেফ চোখ বুলিয়ে পাঠিয়ে দিন! যদি মনে হয় কিছু পরিবর্তন করবেন, তাও করতে পারবেন। অর্থাৎ রিপ্লাইয়ের ঝক্কি একেবারেই কমিয়ে দেবে জেমিনি। এমনকি দীর্ঘ মেইলের সংক্ষেপসারও করে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে হাতে সময় কম থাকলে দ্রুত সেটা দেখে নিয়ে রিপ্লাই করে দেওয়া যাবে। এই আপডেটের ফলে বাঁচবে সময়, বাঁচবে খাটনি।

আপনার কাজ সহজ করে দেবে জেমিনি। অর্থাৎ গুগল সার্চে ব্যবহৃত ‘এআই ওভারভিউ’ও এবার যুক্ত হবে জিমেইলে।
বর্তমানে সারা পৃথিবীর ৩০০ কোটির বেশি মানুষ জিমেইল ব্যবহার করেন। আগেই বানান খতিয়ে দেখা, ব্যাকরণ সংশোধনের মতো ফিচার নিয়ে এসেছিল গুগল। কিন্তু এবার ‘সাজেসটেড রিপ্লাই’-এর মতো ফিচার ইউজারদের আরো সহযোগী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সূত্র : সংবাদ প্রতিদিন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জিমেইলে আসছে নতুন আপডেট, রিপ্লাই করবে জেমিনি

আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬