ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ আমাদের উত্তরা ফাউন্ডেশন’। গত শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরা ১৫ নং সেক্টরে অবস্থিত উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেওয়ান আরিফুল ইসলাম এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোনালিসা মুন্নি , এবং আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন সরকার, ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দেওয়ান এসময় শীতার্ত মানুষের হাতে কম্বল ও উন্নতমানের গরম কাপড় তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উত্তরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তারা বলেন, তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকে উত্তরা ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

সংগঠনটি আরও জানায়, উত্তরা ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। উপস্থিত সুবিধাভোগীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬