ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। প্রার্থী ও পদের সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানান, ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে আজ অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করে থাকি।’

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ও কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেখভাল করে থাকে। বর্তমানে তাদের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে। তবে এরপরও ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

আপডেট সময় ০৬:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬