ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তামিম ইস্যুতে বিসিবির পরিচালককে অপসারণের দাবি হামিনের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে। ওই মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাশাপাশি সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তামিম ভক্ত থেকে সাধারণ মানুষেরা।

তাদের মতোই তামিমকে নিয়ে ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।

তিনি লেখেন, ‘আমি জানি না কে এই বিসিবি পরিচালক এবং বুঝতে পারছি না কীভাবে এমন একজন, যার ক্রিকেটে কোনো অবদান নেই, এমন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে- শুধু পয়সা বাঁচাতে, চা, শিঙ্গারা বা ডাবের পানি খরচ কমানোর জন্য! তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে “দালাল” বলে অভিহিত করেছেন- এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং উদ্বত্য আচরণ।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘একজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হিসেবে আমি এর কঠোর নিন্দা জানাই। এই পরিচালক সস্তা মনোভাবসম্পন্ন ও লজ্জাজনক ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। বিসিবিকে অবশ্যই তাকে বাদ দিতে হবে, যাতে দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষা হয়।

পাশাপাশি এই বোর্ড পরিচালককে তামিম ইকবাল এবং দেশের সকল ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাইতে হবে। এটি খেলোয়াড় ও দেশের সকল ক্রিকেটপ্রেমীর দাবি।’

এদিকে এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তার একাধিক সতীর্থ। তাদের মধ্যে রয়েছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, তাইজুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তামিম ইস্যুতে বিসিবির পরিচালককে অপসারণের দাবি হামিনের

আপডেট সময় ০৩:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬