ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

আবারও নতুন সিনেমায় জুটি বাঁধছেন রাজ ও মিম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭৩৭ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সাড়ে পাঁচ মিলিয়নের ফেসবুক। সেই পেজে একজন অভিনেতার সঙ্গে ছবি দিয়ে নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবি দিয়ে ইংরেজিতে ক্যাপশনে যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায়, পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে? এই ক্যাপশনের পর মন্তব্যের ঘরে অধিকাংশ কমেন্টে অনুরাগীরা লিখেছেন– অভিনেতা শরিফুল রাজ আরিফিন শুভর নাম। কেউ লিখেন, এই স্টাইল আর গেটআপ রাজ ছাড়া কেউ হতেই পারে না, কেউ আবার লিখেছেন আরিফিন শুভর নাম। কারণ যে অভিনেতার ছবি মিম পোস্ট করেছেন সেখানে পেছনের দিক থেকে দেখানো হয়েছে।

বুঝাই যাচ্ছে, সুকৌশলে নায়িকা রহস্য করতেই চেয়েছেন সহ-অভিনেতাকে নিয়ে। মিমের এই রহস্যময় পোস্টের সূত্র ধরেই যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। মিম বলেন, ‘ধারণা করেন কে হতে পারে, আমার আপাতত কিছু বলা বারণ। তবে এটা বলি, নতুন কাজের খবর এটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’

এরপরই খোঁজ নিয়ে জানা যায়, মিম যে অভিনেতার সঙ্গে ছবি দিয়েছেন উনি আসলে আরিফিন শুভ নয়, শরিফুল রাজ। পরাণ ও দামাল সিনেমার দীর্ঘ বিরতির পর রাজ-মিম আবার জুটি হচ্ছেন। এই জুটিকে নিয়ে এবার রোমান্টিক গল্পের সিনেমা নির্মাণ করছেন আলভী আহমেদ। এর সত্যতা রাজ-মিম বা পরিচালকের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।

তবে সূত্রের বরাতে জানা গেছে, কিছুদিন আগে আরিফিন শুভ ও মিম জুটি হয়ে ‘মালিক’ নামে একটি সিনেমার শুটিং করতে রাজশাহীতে যান মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগেই আলভী আহমেদের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। এরপর শরিফুল রাজকেও সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ করা হয়। এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাতে রাজি নয় তারা। ভালো দিনক্ষণ ও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এড়িয়ে যান। তাঁর ভাষ্য, ‘আমি এখন তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করছি। আপাতত এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপাতত কিছু বলতে চাই না। যদি এমন কোনো খবর আসে বা নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই, সেটা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই জানানো হবে।’

এর আগে রাজ ও মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল আজহায়। সিনেমাটি সুপার-ডুপার ব্যবসা করে। এরপর এই জুটির দ্বিতীয় সিনেমা দামাল মুক্তি পায়। দুটি সিনেমারই পরিচালক ছিলেন রায়হান রাফী। পর পর দুটি ভালো সিনেমার জুটি হলেও প্রায় পাঁচ বছর ধরে তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। এতে করে অনুরাগীদের মধ্যে আক্ষেপ কাজ করছিল। সেই আক্ষেপই এবার গুছাচ্ছেন আলভী আহমেদ।

এদিকে পরাণ ও দামালের পর তেমন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি মিমকে। তবে সিনেমায় না দেখা গেলেও বিজ্ঞাপনের তুমুল ব্যস্ততায় দেখা গেছে তাঁকে। কিন্তু সিনেমায় ছিলেন না কেন?

এমন প্রশ্নে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেছিলেন, ‘আমি ইচ্ছে করলেই পরানের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা মানের হতো না। ও রকম কাজ আমি করবও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।’

এমন কথা বলার বছরখানেক পরই মিমকে দেখা গেল মালিক সিনেমায় শুটিং করতে। এবার দিলেন নতুন সিনেমার ইঙ্গিত।

অপরদিকে গেল বছরের ঈদুল আজহায় রাজ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ইনসাফ’ মুক্তি পায়। এতে রাজের সঙ্গী ছিলেন তাসনিয়া ফারিণ। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে ব্যতিক্রমী এক চরিত্রে দেখা গেছে রাজকে। এরপর তিনি চুক্তিবদ্ধ হন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিতে; যা আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আবারও নতুন সিনেমায় জুটি বাঁধছেন রাজ ও মিম

আপডেট সময় ০৩:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬