ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

ভাবনা ও দীঘিকে নিয়ে ডার্ক থ্রিলারে আসছেন ইরফান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

থ্রিলার ঘরানার নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তাঁর সঙ্গে রয়েছেন আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘি। নির্মাণ করছেন সুমন ধর। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণ। এমনটিই জানিয়েছেন ইরফান সাজ্জাদ। এখনও ওয়েব ছবিটির নাম চূড়ান্ত হয়নি।

গল্প প্রসঙ্গে বিস্তারিত জানাতে না চাইলেও নির্মাতা জানিয়েছেন, এটি একটি গল্পনির্ভর থ্রিলার কাজ, যেখানে চরিত্র ও আবহই মূল শক্তি। সেই বিবেচনায় ইরফান সাজ্জাদ, ভাবনা ও দীঘিকে নেওয়া হয়েছে।

ঈদুল ফিতর সামনে রেখে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন এই কাজটি নিয়ে আশাবাদী ইরফান সাজ্জাদ।

তিনি বলেন, ‘ডার্ক থ্রিলার গল্পে কাজ করতে আমি বরাবরই আগ্রহী। এই ওয়েব ফিল্মের গল্প ও চরিত্র আমাকে শুরু থেকেই টেনেছে। সুমন ধর গল্প বলার ক্ষেত্রে খুব যত্নবান একজন নির্মাতা। তাঁর নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা সব সময়ই আলাদা। শুটিংয়ের পরিবেশও দারুণ! সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছি।’

সহশিল্পীদের প্রশংসা করে ইরফান আরও বলেন, ‘ভাবনা ও দীঘির সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আমরা সবাই চরিত্রগুলো নিয়ে অনেক আলোচনা করছি– যেন দর্শক পর্দায় বিশ্বাসযোগ্য কিছু পায়।’

নির্মাতা জানিয়েছেন, শুটিং শেষ হলে শিগগিরই ওয়েব ফিল্মটির নাম ও মুক্তির প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গত বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছিল ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ‘আলী’। এরপর নতুন আর কোনো সিনেমায় চুক্তিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে তাঁর অভিনীত নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাশাপাশি ঈদের কাজেরও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

ভাবনা ও দীঘিকে নিয়ে ডার্ক থ্রিলারে আসছেন ইরফান

আপডেট সময় ০৩:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬