ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

প্রার্থিতা ফিরে পেলেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ানুল হক

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সামা ডা. মো রেদওয়ানুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শুনানি শেষে সাংবাদিকদের আবু সামা ডা রেদওয়ানুল হক বলেন, আমি লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার এক শতাংশ ভোটারের মধ্যে ৬ জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায় এবং চারজনেরটা পায়নি। আমার চারজন ভোটারকে ভয়-ভীতি দেখিয়ে না সূচকে সিগনেচার নিয়েছে। আজ বিজ্ঞ আইনজীবীরা ইলেকশন কমিশন আমার আপিল শুনানি করেছিল। সেখানে নির্বাচন কমিশনার আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। আমি নির্বাচন কমিশনারকে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করায় ধন্যবাদ জানাই।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান জামিল চৌধুরী বলেন, লালমনিরহাট-১ সংসদীয় আসনে আবু সামা ডা মো. রেদওয়ানুল হকের মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তিনি এখন লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

প্রার্থিতা ফিরে পেলেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ানুল হক

আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬