ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইমরান হাশমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭১৭ বার পড়া হয়েছে

বলিউডের ভেতরের রেষারেষি ও সহকর্মীদের সাফল্য নিয়ে হিংসাত্মক মনোভাব যেন ওপেন সিক্রেট ভারতের বিনোদন জগতে। এবার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্য ও ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে নায়ক দাবি করেন, বলিউডে কারো সাফল্যকে সাধুবাদ জানানোর বদলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়।

এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, কোনো সিনেমা সফল হওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। ছবি ব্যবসায়িক সাফল্য পেলে ইন্ডাস্ট্রিতে পুঁজি বাড়ে এবং আরও নতুন কাজের সুযোগ তৈরি হয়।

বলিউডের বর্তমান পরিবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করে নায়ক বলেন, আমাদের এখানে মানসিকতা খুবই নিচু। একটি ছবি সফল হলে সবাই সেটির প্রশংসা করার বদলে কীভাবে সেটিকে পেছনে ফেলা যায়, সেই চেষ্টায় ব্যস্ত থাকে।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি নিজে খুব একটা হিন্দি সিনেমা দেখেন না, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা হয়েছিল।

গত কয়েক বছর ধরে ইমরান হাশমি বেশ বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি ‘হক্‌’ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। জানা গেছে, ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

বর্তমানে পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ছেলে সুস্থ হয়ে ওঠায় তিনি আবারও নিয়মিত পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে প্রমাণের মাধ্যমেই ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে চান এই অভিনেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইমরান হাশমি

আপডেট সময় ০৩:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬