ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

অভিনয়ে নিজেকে আরও ভাঙার প্রত্যয় তটিনীর

সময়ের আলোচিত অভিনেত্রীদের অন্যতম একজন তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চরিত্রে যেমন বৈচিত্র্য খুঁজে বেড়ান। প্রতিনিয়ত নতুনরূপে পর্দায় নিজেকে তুলে চেষ্টা অব্যাহত রেখে চলেছেন। অভিনয়ে নিজেকে ভাঙার প্রত্যয় নিয়ে যেন অভিনয় জগতে তার বিচরণ।

গত বছরও নানারকম গল্প ও চরিত্রে দেখা মিলেছে এই অভিনেত্রীর। নাটক ‘হৃদয়ের কথা’, ‘মন দিওয়ানা’, ‘ভালো থেকো’, ‘শালিক বালিকা’, ‘হৃদয় গভীরে’, ‘হ্যাসট্যাগ লাভ’, ‘ব্রেকিং নিউজ’, ‘শহরের যত রঙ’, ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমাদের গল্প’ ‘এলিয়েন বেবি’, ‘অগ্নিশিখা’, ‘তোমায় পাবো কি’, ‘বউ-এর বিয়ে’, ‘চলো হারিয়ে যাই’, ‘হিমি’, ‘মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড’, ‘হৃদয়ের রঙ’, ‘বিয়ের গন্ডগোল’, ‘সেদিন ছিল শুক্রবার’, ‘বেশি বলে বুলবুলি’ ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’সহ ছোটপর্দায় আরও যে কাজগুলো করেছেন।

চরিত্র নির্বাচনে তার যেমন নতুনত্ব খুঁজে পাওয়া যায়, তেমনি অভিনয়ের মাধ্যমে তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার মুনশিয়ানাও চোখে পড়ে। যে কারণে ২০২৬ সালের আয়োজনে নির্মাতারা তটিনীকে নিয়ে আলতোভাবে ভাবতে শুরু করেছেন।

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: ফেসবুক

বছরের শুরুতে সমকালকে তটিনী বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’

অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

অভিনয়ে নিজেকে আরও ভাঙার প্রত্যয় তটিনীর

আপডেট সময় ০৮:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬