ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

‘আপনাদের ভালোবাসা চাই’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬২ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর গ্ল্যামারে বরাবরই দর্শকদের মনে ঝড় তুলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারকা। নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে মিমির বোল্ড লুক। খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাটি একটি ভৌতিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত। যেখানে মিমিকে একদমই নতুন এবং ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমকপ্রদ ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

‘আপনাদের ভালোবাসা চাই’

আপডেট সময় ০৮:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬