ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ

ঘুষের লাখ টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষের টাকা গ্রহণকালে শিক্ষা অফিসারকে আটক করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, অভিযোগকারী মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই শেষে ঘুষ দাবির সত্যতা পাওয়া যায়। এরপর কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম ঘুষের টাকা গ্রহণ করে নিজের অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে সংরক্ষণ করেন। খবর পেয়ে দুদকের ফাঁদ টিম দ্রুত সেখানে পৌঁছে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার থেকে ঘুষের অর্থ উদ্ধার করে এবং আইনানুগভাবে জব্দ করে। ঘুষ গ্রহণে অভিযোগ এনে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

ঘুষের লাখ টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

আপডেট সময় ০৮:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬