ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেপ্তার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান চালানো হবে। উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬