ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভে বক্তব্য দেন সিপিবি (এম)-এর কেন্দ্রীয় সংগঠক কমরেড শাহিন আহমেদ। তিনি বলেন, শনিবার পৃথিবীতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার সময় জাতিসংঘ নামের ‘অটিস্টিক প্রতিষ্ঠান’ কোনো প্রতিবাদ করেনি। আজ জাতিসংঘের শান্তি মিশন কোথায়, আন্তর্জাতিক আদালত কোথায়— প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, যেসব অঞ্চল খনিজ সম্পদে ভরপুর, সেসব অঞ্চলই আমেরিকার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ‘খেয়ে শেষ’ করে এখন আমেরিকা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে নজর দিয়েছে। পুরো পৃথিবী এখন জেগে উঠেছে। আমেরিকাতেই লাল পতাকায় ছেয়ে গেছে। তিনি বলেন, ‘একটা মানুষ যখন বেশি লাফালাফি করে, ধরে নিতে হবে তার পতন অনিবার্য।’ অচিরেই পৃথিবী শোষণ ও বঞ্চনামুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)-এর কমরেড এম এ সামাদ। তিনি বলেন, আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও ইরাক ধ্বংস করেছে এবং কেবল ইসরায়েলকে রক্ষা করছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘ভিয়েতনামের কথা কি আপনার মনে আছে? অনেক মার্কিন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে।’ তিনি বলেন, কমরেড মাদুরো যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হোক। অথচ তাকে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেহায়াপনা আর হতে পারে না।

এম এ সামাদ আরও বলেন, তিনি গতকাল ট্রাম্পের ফেসবুক পেজে নিজের পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছেন। সেখান থেকে উত্তর এসেছে—‘প্লিজ ওয়েট সেভেনটি টু আওয়ার’। তিনি বলেন, ‘দেখি কী হয়।’

তিনি আরও বলেন, এই পৃথিবীতে একদিন আমেরিকার কোনো অস্ত্র, দূতাবাস কিংবা পতাকা থাকবে না। সেই দিন ঘনিয়ে আসছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পরিণতি কী হবে।’ তিনি বলেন, এই পৃথিবী পারমাণবিক অস্ত্র বা কোনো ধরনের অস্ত্রকে ভয় পায় না। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ১২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬