ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

গোয়ায় মাত্র ৬ মিনিট নেচেই ৬ কোটি নিলেন তামান্না ভাটিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৮০৭ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবনে প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের সুর বাজলেও পেশাগত জীবনে উল্কার গতিতে ছুটছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০২৫ সালে ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানে ঝড় তোলার পর এবার পারিশ্রমিকের অংক দিয়ে সবার চোখ কপালে তুলেছেন এই দক্ষিণী সুন্দরী। বর্ষবরণের রাতে গোয়ায় মাত্র ৬ মিনিট পারফর্ম করে তিনি পকেটে পুরেছেন ৬ কোটি রুপি!

বলিউড অন্দরমহলের খবর অনুযায়ী, গোয়ার বাগা বিচে আয়োজিত নিউ ইয়ারের এক জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না। সেখানে তার পারফরম্যান্সের স্থায়িত্ব ছিল মাত্র ৬ মিনিট। সূত্র দাবি করছে, এই স্বল্প সময়ের উপস্থিতির জন্যই তিনি ৬ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ, মঞ্চে প্রতি মিনিটের জন্য তিনি আয় করেছেন ১ কোটি রুপি।

সাধারণত বলিউডের প্রথম সারির নায়িকারা একটি পূর্ণাঙ্গ সিনেমায় অভিনয় করে ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে মাত্র কয়েক মিনিটের নাচের জন্য তামান্নার এই আকাশছোঁয়া দর হাঁকানো নিয়ে বিনোদন দুনিয়ায় তুমুল শোরগোল পড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ‘আজ কি রাত’ আইটেম গানটির তুমুল জনপ্রিয়তাই তামান্নার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিয়েছে। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই আয়োজকরা এই বিপুল অর্থ গুনতে বাধ্য হয়েছেন। ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা, যেখানে তাকে কেবল আইটেম গার্ল নয়, বরং কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

জনপ্রিয়তা আর পারিশ্রমিকের এই অসম দৌড়ে তামান্না এখন প্রযোজক ও আয়োজকদের জন্য ‘দামি’ তারকা হয়ে উঠলেও ভক্তদের কাছে তার আবেদন যে একটুও কমেনি, গোয়ার কনসার্টে উপচে পড়া ভিড়ই তার প্রমাণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

গোয়ায় মাত্র ৬ মিনিট নেচেই ৬ কোটি নিলেন তামান্না ভাটিয়া

আপডেট সময় ০৭:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬