ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী

শাকিব খানের নায়িকা হিসেবে গুঞ্জনে হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই এখন বক্স অফিসে ধামাকা। ‘প্রিয়তমা’ দিয়ে যে জয়রথ শুরু হয়েছিল, তা ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে আরও বেগবান হয়েছে। দর্শকদের উন্মাদনা তুঙ্গে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও। এরই মধ্যে চাউর হয়েছে নতুন এক গুঞ্জন—টানা অ্যাকশন সিনেমার পর এবার রোমান্টিক ইমেজে ফিরছেন মেগাস্টার শাকিব খান, আর তার বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি বছরেই একটি পুরোদস্তুর রোমান্টিক সিনেমায় হাত দেবেন শাকিব। আর এই প্রজেক্টেই বড় চমক হিসেবে একজন পাকিস্তানি নায়িকাকে কাস্ট করার পরিকল্পনা চলছে। ইতোমধ্যে পাকিস্তানের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে। তবে তালিকার শীর্ষে রয়েছেন হানিয়া আমির।

সূত্রমতে, গত আগস্টে হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিব খানের সঙ্গে সিনেমাটি নিয়ে একদফা প্রাথমিক আলোচনা হয়েছিল। হানিয়ার টিমও শাকিবের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

চুক্তি না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে হানিয়া আমিরের বিয়ের পরিকল্পনার কথা। সূত্র বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই পাকিস্তানি সুন্দরী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শিডিউল মেলাতে পারলেই শাকিবের বিপরীতে তাকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে শেষ পর্যন্ত হানিয়া আমিরই শাকিবের নায়িকা হচ্ছেন, নাকি অন্য কোনো পাকিস্তানি সুন্দরী এই প্রজেক্টে যুক্ত হবেন—তা নিশ্চিত হতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে দুই দেশের দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখার খবরে এরই মধ্যে নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

শাকিব খানের নায়িকা হিসেবে গুঞ্জনে হানিয়া আমির

আপডেট সময় ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬