ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৭২৭ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার সম্পর্কের জল্পনা আবারও নতুন করে উঁকি দিচ্ছে ইতালির আকাশে। দেখা গেছে, রোমের রাজপথে বর্ষবরণের আনন্দ-উৎসবে মেতে থাকতে।

কয়েক দিন আগেই ইতালির রাজধানী রোম থেকে নিজের ছুটির নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন রাশমিকা মান্দানা। সেই রেশ কাটতে না কাটতেই একই শহর থেকে আবার ছবি পোস্ট করে আলোচনায় ফিরে এলেন বিজয় দেবেরাকোন্ডা। সব মিলিয়ে রোমের ছুটির ছবি, রহস্যময় ক্যাপশন আর বিয়ের জল্পনা— নতুন বছরের শুরুতেই আবার আলোচনার কেন্দ্রে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সিরিজে রোমের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। একটি ছবিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন আইকনিক কলোসিয়ামের সামনে, অন্য আরেক ফ্রেমে তার কাঁধে মাথা হেলিয়ে থাকা এক নারীর উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। যদিও সেই নারীর মুখ স্পষ্ট নয়, তবু অনুরাগীদের অনুমান—তিনি আর কেউ নন, অভিনেত্রী রাশমিকা মান্দানাই।

সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজয় লিখেছেন—Happy New Year my darling loves ❤️ May we grow up together, make great memories, do great things, spread love, cheer and life.

সংক্ষিপ্ত অথচ আবেগঘন এ বার্তাই আবার নেটিজেনদের মাঝে উসকে দিয়েছে তাদের সম্পর্কের জল্পনা। এর আগে রাশমিকাও রোম ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তার শেয়ার করা মুহূর্তগুলো ধরা পড়েছিল নীরব উদযাপন, মোমবাতির আলোয় প্রার্থনা এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্য।

সেই পোস্টের মাঝেই কিছু সূক্ষ্ম ক্লিপে নজরে আসে বিজয়ের উপস্থিতি। বিশেষ করে একটি ভিডিও, যেখানে রাশমিকাকে বিজয়কে ডেজার্ট খাওয়াতে দেখা যায়। তারপর নিজে তা আস্বাদন করেন— এমন দৃশ্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইন্ডাস্ট্রির অন্দরমহলে অবশ্য সেই সম্পর্ক নতুন নয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ঘনিষ্ঠ পরিবার-পরিজনের উপস্থিতিতে নাকি গোপনে বাগদান সেরেছেন বিজয় ও রাশমিকা। যদিও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

তবে একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের উদয়পুরে একটি রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাদের বিয়ের আসর।

সেই অনুষ্ঠানও হবে সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো সেলিব্রিটি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। বাগদানের মতোই বিয়েটিও হবে একান্ত ঘনিষ্ঠ পরিসরে। শুধু পরিবারের সদস্য ও কাছের মানুষই উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

আপডেট সময় ০৫:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬