ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে

৪০তম জন্মদিনে ভক্তদের জন্য ‘রাজকীয়’ উপহার দীপিকা পাড়ুকোনের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

বলিউড ও দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) জীবনের ৪০তম বসন্তে পা রাখলেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই ‘গ্লোবাল আইকন’ নিজের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন এক আয়োজন করলেন, যা ভক্তদের জন্য ছিল স্বপ্নের মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন নির্বাচিত ভক্তকে নিজ খরচে বিমানে মুম্বাইয়ে উড়িয়ে এনে রাজকীয় এক পার্টির আয়োজন করেন বলিউডের এই ‘মাস্তানি’।

শোনা যাচ্ছে, ভক্তদের প্রতি ভালোবাসা দেখাতে কোনো কার্পণ্য করেননি দীপিকা। কেবল বিমানের টিকিটই নয়, বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত তাদের যাতায়াতের জন্য বিলাসবহুল গাড়ির ব্যবস্থাও করেছিলেন তিনি।

অনুষ্ঠানে আগত প্রত্যেক ভক্তকে স্বাগত জানানো হয় দীপিকার নিজের হাতে লেখা বিশেষ চিঠি দিয়ে। জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ভক্তদের হাতে তুলে দেওয়া হয় দামি সব ‘রিটার্ন গিফট’। পার্টির মেন্যুতেও ছিল এলাহি কারবার। ইন্দো-ওয়েস্টার্ন থিমে সাজানো খাবারে ছিল রকমারি ককটেল, মোগলাই, উত্তর ভারতীয় এবং দক্ষিণী পদের সমাহার।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশাল এক ত্রিস্তরীয় চকোলেট কেক। নিজের পোশাকের সঙ্গে মিলিয়ে বার্গেন্ডি রঙের কেক কাটেন দীপিকা। প্রিয় তারকাকে কাছে পেয়ে এবং তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে ভক্তরা দেদার আড্ডা ও হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

তবে জানা গেছে, ৫ জানুয়ারি জন্মদিন হলেও এই উদযাপনটি মূলত গত ১৮ ডিসেম্বর সেরে ফেলেছিলেন দীপিকা। কারণ বড়দিন ও নববর্ষের ছুটিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ২৪ ডিসেম্বরই দেশের বাইরে পাড়ি জমান অভিনেত্রী। ব্যস্ত শিডিউলের কারণে জন্মদিনের আগেই সময় বের করে ভক্তদের এই সারপ্রাইজ দেন তিনি। রবিবার রাতে দীপিকার ফ্যান পেজগুলোতে সেই রঙিন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪০তম জন্মদিনে ভক্তদের জন্য ‘রাজকীয়’ উপহার দীপিকা পাড়ুকোনের

আপডেট সময় ০৫:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬