ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রার্থিতা ফিরে পেতে ইসির দ্বারে তাসনিম জারা

বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পাওয়ার আশায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে গেছেন ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন তিনি।

এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে প্রার্থিতা ফিরে পেতেই তিনি ইসির দ্বারস্থ হয়েছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ প্রক্রিয়া আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে এই কার্যক্রমের জন্য অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

ইসি জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা আপিল দায়ের করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ

প্রার্থিতা ফিরে পেতে ইসির দ্বারে তাসনিম জারা

আপডেট সময় ০৪:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬