চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ময়ামারী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক মো. রনি রজব ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে মো. আব্দুর রহমান, তাঁর ছোট ছেলে রিয়াজসহ পরিবারের সদস্যদের বাড়িতে হামলা চালানো হয় এবং বাড়িঘর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পরিবারের দাবি, শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সাংবাদিক রনি রজব তাঁর দাদির কাছে জানতে চান, কী কারণে তাঁর ছোট ভাইরা তাঁকে গালিগালাজ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এরপর মৃত ইলিয়াস আলীর দুই ছেলে ডালিম ও শুকুর, তাঁদের পরিবারের সদস্য, আব্দুর রহিম ও তাঁর দুই ছেলেসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিক রনি রজব ও তাঁর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান।
এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তারা জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্যও এখনও পাওয়া যায়নি।
মোহাঃ রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 




















