ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ

ফেনী সদর উপজেলার ১ নম্বর শর্শদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে একজনের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। একই সঙ্গে ফেনী মডেল থানায় মামলা করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ তাদের।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ১০ বছর আগে মৃত হোসেন মিয়া তার দুই বোনের কাছ থেকে পৈতৃকসূত্রে পাওয়া জমি ক্রয় করেন। ওই সময় তার ভাই মৃত আবু ড্রাইভার আপত্তি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর দীর্ঘ এক দশক ওই জমি নিয়ে আর কোনো বিরোধ হয়নি।
অভিযোগ রয়েছে, শনিবার (১ আগস্ট) মৃত আবু ড্রাইভারের ছেলে মঞ্জু ও নাতি তুহিন কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় হোসেন মিয়ার বড় ছেলে হাশেম ও তার স্ত্রী আকলিমা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাশেম প্রাথমিক চিকিৎসা নিলেও আকলিমার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর তারা ফেনী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মারামারির একটি ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছে। তবে মাথা ফেটে সেলাই দেওয়ার বিষয়টি আমার জানা নেই।” মামলা গ্রহণ না করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “ঘটনাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্ত মঞ্জু ও তুহিনের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬