ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন

কুমিল্লা নগরীর জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে সুজন—সুশাসনের জন্য নাগরিক, কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হলের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং ফুটপাত ও সড়ক দখল করে অপরিকল্পিতভাবে হকার বসার কারণে কুমিল্লাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত, টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধন শেষে বক্তারা জানান, আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।

সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুজন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি সাদিক মামুন, সাংবাদিক শাহ আলম শফি, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট ইসলাম ইবনে সাঈক, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা সুজনের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, বুড়িচং উপজেলা সুজনের সভাপতি মোসলেহ উদ্দিন, লালমাই উপজেলা সুজনের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, দেবিদ্বার উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মানবাধিকার কর্মী আব্দুল হান্নান, কবি আব্দুল কাইয়ুম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার দিপু, মহানগর কমিটির অর্থ সম্পাদক শামসুন্নাহার ঝুমুর, জেলা কমিটির অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুর হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব এবং বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজন কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় কুমিল্লার জনদুর্ভোগ আরও বাড়বে।

তারা জনস্বার্থে জলাবদ্ধতা, মাদক, যানজট ও হকার সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন

আপডেট সময় ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬