ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা

গুজব ও ভুয়া তথ্য দমনে সরকারের বিশেষ হটলাইন চালু

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব, অপপ্রচার এবং ভুয়া তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে জাতীয়, ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্যের বিষয়ে অভিযোগ জানাতে একটি বিশেষ হটলাইন নম্বর এবং ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ভিডিও বার্তায় বলা হয়, নাগরিকরা এখন থেকে গুজব বা ভুয়া তথ্য নজরে এলেই হটলাইন নম্বর ০১৩০৮-৩৩২৫৯২-এ কল করে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ দাখিল করার সুযোগ রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাইবার স্পেসে অপপ্রচার রোধে ইতিমধ্যে ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা কমবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

গুজব ও ভুয়া তথ্য দমনে সরকারের বিশেষ হটলাইন চালু

আপডেট সময় ০৪:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬