ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রিয়াঙ্কা সবসময়ই আমার মনের মানুষ: শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

একসময় বলিউডপাড়ায় কান পাতলেই শোনা যেত শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের গুঞ্জন। ‘ডন’ সিনেমার সেই পর্দা কাঁপানো রসায়ন বাস্তব জীবনেও ঝড় তুলেছিল, যা নিয়ে চর্চা কম হয়নি। দীর্ঘ সময় পর সেই বিতর্কিত অধ্যায়, দূরত্ব এবং প্রিয়াঙ্কার প্রতি নিজের অনুভূতি নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন স্বয়ং বলিউড বাদশা।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে কাজের সুবাদে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। মিস ওয়ার্ল্ড হওয়ার পর খুব অল্প বয়সেই শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পান প্রিয়াঙ্কা। শুটিং সেটে তাদের বন্ধুত্ব ও বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই নির্দোষ বন্ধুত্বকেই সমাজ ও মিডিয়া ভিন্ন রঙ দেয়। যদিও দুজনেই বারবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি।

সেই সময় প্রিয়াঙ্কাকে নিয়ে নেতিবাচক আলোচনায় সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলেন শাহরুখ। পুরোনো সেই স্মৃতি রোমন্থন করে শাহরুখ বলেন, ‘‘আমার কোনো সহ-অভিনেত্রীর দিকে যখন সমাজ আঙুল তোলে, তখন আমার ভীষণ কষ্ট হয়। আমি তাকে যেভাবে সম্মান করি, সমাজ তা করতে পারেনি। এটা অত্যন্ত অসম্মানজনক।’’

সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হয়ে গেছে, তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। কিন্তু প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের স্নেহ ও সম্মান আজও অমলিন। তিনি আবেগী কণ্ঠে স্বীকার করেন, ‘‘প্রিয়াঙ্কা সবসময়ই আমার মনের খুব কাছাকাছি থাকা একজন মানুষ। ও আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন।’’

অহেতুক বিতর্ক আর গুজবের কারণে একটি সুন্দর ও নির্ভেজাল বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ায় শাহরুখের কণ্ঠে ঝরে পড়েছে গভীর আক্ষেপ। ক্যামেরার সামনে ও পেছনে কাটানো সুন্দর সময়গুলো আজও তার স্মৃতিতে উজ্জ্বল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

প্রিয়াঙ্কা সবসময়ই আমার মনের মানুষ: শাহরুখ

আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬