ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

শীতে স্মার্টফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন ব্যাটারি ভালো রাখার উপায়

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নতুন এক বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন। হাড়কাঁপানো ঠান্ডায় ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া কিংবা চার্জ হতে দীর্ঘ সময় লাগার অভিযোগ করছেন অনেকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠান্ডার প্রভাবে লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কিছুটা কমে যায়। তবে কয়েকটি সহজ নিয়ম ও সতর্কতা মেনে চললে শীতেও ফোনের ব্যাটারির স্বাস্থ্য ও চার্জের গতি স্বাভাবিক রাখা সম্ভব।

কাভার খুলে চার্জ দিন
শীতকালে বা ফোন পুরনো হয়ে গেলে চার্জ দেওয়ার সময় অবশ্যই ব্যাক কাভার খুলে রাখা উচিত। চার্জিংয়ের সময় ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। ফোনে কাভার থাকলে সেই তাপ বের হতে পারে না, ফলে ব্যাটারি অতিরিক্ত গরম বা ‘ওভারহিট’ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এটি ব্যাটারির দীর্ঘমেয়াদি ক্ষতি করে।

ওয়্যারলেস চার্জিং ও ব্যবহার বিধি
শীতের সময় ওয়্যারলেস চার্জিং পদ্ধতি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, কারণ এতে তারযুক্ত চার্জারের তুলনায় ধীরগতিতে চার্জ হয়। এছাড়া অনেকেই ফোন চার্জে দিয়ে ইউটিউব দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন। এই অভ্যাসটি ব্যাটারি ও প্রসেসরের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করে। ফলে চার্জ হতে বেশি সময় তো লাগেই, পাশাপাশি ব্যাটারির অভ্যন্তরীণ সেলের ক্ষতি হয় এবং আয়ু কমে যায়।

অপ্রয়োজনীয় অ্যাপ বর্জন
ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ জমিয়ে রাখা ব্যাটারি ড্রেইন বা চার্জ ক্ষয়ের অন্যতম কারণ। যেসব অ্যাপ আপনি নিয়মিত ব্যবহার করেন না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে সচল থেকে প্রসেসরকে ব্যস্ত রাখে এবং নীরবে চার্জ শেষ করে দেয়। তাই অব্যবহৃত অ্যাপগুলো ডিলিট বা আনইনস্টল করে ফেললে চার্জ বেশিক্ষণ স্থায়ী হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

শীতে স্মার্টফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনে নিন ব্যাটারি ভালো রাখার উপায়

আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬