সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
জুট ব্যবসায়ী মনির হত্যা মামলা

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার আদালতে তাকে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোরালো শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হলে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জুট ব্যবসায়ী মনির হত্যা মামলা

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬