ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত

ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টার রুটে নিয়মিত ফ্লাইট ফেব্রুয়ারি থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান সংশ্লিষ্টরা জানায়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম ও বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।

বিমান কর্মকর্তারা জানান, আগামী ১ ফেব্রয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ।

রোববার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ব উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বোসরা ইসলাম বলেন, উড়োজাহাজের স্বল্পতা, হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি, একাধিক উড়োজাহাজের লং টাইম মেইনটেনেন্স এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করতেই সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা-ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।

একই সঙ্গে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত

আপডেট সময় ০৭:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬