ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে ‘কোয়েল মল্লিক’ নামেই ব্যাপক জনপ্রিয় টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কোয়েল তার আসল নাম নয়। মূলত তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে গত ২০ বছর ধরে তাকে দর্শক এই নামেই চিনে আসছে।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল নাম ‘রুক্মিণী মল্লিক’। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম। কোয়েল বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।

অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কোয়েল মল্লিক বর্তমানে তার নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন তিনি। গুঞ্জন রয়েছে, অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’

আপডেট সময় ০৫:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬