ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬৮৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। গুঞ্জন ছিল, তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও বছরের প্রথম সপ্তাহেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়ে দিলেন এই যুগল।

সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তিক্ততা বা তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই বলে দাবি করেছেন এই তারকা দম্পতি।

একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তারা দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পথ আলাদা হলেও বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পাশে থাকব।’

তিন সন্তানের মা-বাবা জয় ও মাহি। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করছেন না তারা। আমির খান-কিরণ রাও কিংবা হৃতিক রোশান-সুজান খানের মতো তারাও হাঁটছেন ‘কো-প্যারেন্টিং’ বা যৌথ অভিভাবকত্বের পথে।

তারা জানিয়েছেন, মা-বাবা হিসেবে সন্তানদের সব দায়িত্ব তারা আজীবন একসাথেই পালন করবেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন এই জুটি। তাদের মতে, একে অপরের প্রতি সম্মান রেখেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

আপডেট সময় ০৩:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬