সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

থানার ভেতরে ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে শোকজ

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি ও শাসানোর ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশটি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যমের নজরে এসেছে। তার এই আচরণ ও বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং জনমনে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

কেন এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ব্যাখ্যা সংগঠনের সভাপতি রিফাত রশিদের দপ্তরে জমা দিতে হবে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে। শায়েস্তাগঞ্জ থানায় ওসির কক্ষে বসে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান ওসিকে হুমকি দেন। তিনি নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় কমিটি এই দ্রুত পদক্ষেপ নিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

থানার ভেতরে ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে শোকজ

আপডেট সময় ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬