ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিনেমা হলের পর্দায় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ঝড়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

ছোট পর্দা বা ল্যাপটপের মনিটর ছেড়ে এবার বড় পর্দার সিনেমা হল কাঁপাচ্ছে নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। বছরের প্রথম দিনে সিরিজটির চূড়ান্ত সিজনের শেষ পর্বটি মুক্তি পাওয়ার পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রচলিত টিকিট ব্যবস্থার বাইরে গিয়ে এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মাত্র কয়েক দিনেই বিশাল অংকের ব্যবসা করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

যুক্তরাষ্ট্রের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে হল মালিকদের বরাতে জানানো হয়েছে, বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে সিরিজটি আনুমানিক ২৫ থেকে ২৮ মিলিয়ন ডলার আয় করেছে।

তবে এই আয়ের হিসাবটি প্রথাগত বক্স অফিসের মতো নয়। কারণ, দর্শকরা সরাসরি টিকিট কেটে এটি দেখছেন না। বরং প্রেক্ষাগৃহে নির্দিষ্ট পরিমাণ খাবার ও পানীয় কিনে ভাউচার সংগ্রহের মাধ্যমে তারা এই সিরিজটি দেখার সুযোগ পাচ্ছেন। একেক প্রেক্ষাগৃহে খাবারের দামের ভিন্নতা থাকায় আয়ের সঠিক অঙ্কটি কিছুটা জটিল।

সিরিজটির নির্মাতা ডাফার ব্রাদার্স সম্প্রতি জানিয়েছেন, প্রেক্ষাগৃহে এই বিশেষ প্রদর্শনীর জন্য ইতিমধ্যে প্রায় ১১ লাখ ভাউচার বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে এএমসি থিয়েটার চেইন। তারা একাই প্রায় ১৫ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে সাড়ে ৭ লাখেরও বেশি দর্শক ফুড অ্যান্ড বেভারেজ ক্রেডিট বা ভাউচার কিনেছেন। মোট প্রদর্শনী হওয়া থিয়েটারগুলোর এক-তৃতীয়াংশই ছিল এই চেইন শপটির দখলে।

হকিন্স শহরের সেই কিশোর বন্ধুদের শেষ লড়াই, আবেগ আর রোমাঞ্চকর সমাপ্তি দেখতে বিশ্বজুড়ে ভক্তরা এখন উন্মাদপ্রায়। বিশ্লেষকরা মনে করছেন, নেটফ্লিক্সের ইতিহাসে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর এই রাজসিক বিদায় ও বড় পর্দার সাফল্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

সিনেমা হলের পর্দায় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ঝড়

আপডেট সময় ০২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬