সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা ধামরাইয়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা মামলার আসামি হয়েও গুলশান সাব-রেজিস্ট্রারকে ঘিরে রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বছরের প্রথম দিনে নজর কাড়লেন পারসা ইভানা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

ছোটপর্দায় বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুখ পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব অভিনেত্রী। নতুন বছরের প্রথম দিনে একগুচ্ছ ছবি আর জীবনমুখী এক ক্যাপশনে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে শাড়ি পরা কিছু ছবি শেয়ার করেন ইভানা। সেখানে ক্যাপশনে তিনি কিংবদন্তি কবি মির্জা গালিবের একটি বিখ্যাত উক্তি জুড়ে দেন। ইভানা লেখেন, ‘জীবন বড়ই বিচিত্র : সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে! – মির্জা গালিব।’

প্রকাশিত ছবিগুলোতে পারসা ইভানাকে দেখা গেছে একেবারেই দেশীয় সাজে। লাল ও বেগুনি রঙের একটি স্ট্রাইপ শাড়ি পরেছেন; সঙ্গে বেগুনি রঙের ব্লাউজ। সাজসজ্জায় ছিল আভিজাত্যের ছোঁয়া; কানে বড় ঝুমকা এবং চুলে হালকা ঢেউ খেলানো স্টাইল। কখনও পুকুর পাড়ে, আবার কখনও বাঁশের ঘরে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী; যা মুহূর্তেই নজর কেড়েছে তার ভক্তদের।

মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘পারসা ইভানা, আপনি এত সুন্দর কেন?’ আরেকজন লিখেছেন, ‘বছর ঘুরে আসলেই বোঝা যায় সময় কত দ্রুত যায়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘নারী অপরূপ এক সৌন্দর্য ধারণ করে, সেটা আপনাকে দেখলে বোঝা যায়।’

সম্প্রতি অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে পারসা ইভানাকে। শাড়ি পরা, রাজকীয় এক লুকে তখন দেখা গেছে তাকে।

‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন ইভানা। তবে তার পথচলা শুরু হয়েছিল নাচের মঞ্চ থেকে। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ

বছরের প্রথম দিনে নজর কাড়লেন পারসা ইভানা

আপডেট সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬