ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

বিটিআরসি ভবনে ভাঙচুর : ২৬ জন বিশৃঙ্খলাকারী আটক

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি পক্ষ এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আটক ব্যক্তিদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিটিআরসি ভবনে ভাঙচুর ও বিশৃঙ্খলার অপরাধে ২৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন– মো. সাব্বির (২৪), মো. শাহিন (২৬), মো. রিফাত (১৯), মো. মঈন (২২), মো. অনিক (২৭), মো. তারেক (২৪), মো. রিফাত (২৩), মো. হানিফ (২৫), মো. রাব্বি (৩২), মো. সোহানুল (২৪), দীপক হাজরা (২৬), তারেক আজিজ (২৫), মো. সাজ্জাদ (১৯), মো. শিপন (২৩), মো. সিয়াম (২৩), মো. ওনেস ইমরান (২৪), মো. মনির (২৫), মো. হারিস (২৭), মো. মতিউর (৪৮), মো. সাব্বির (২২), রাজন শেখ (৩১), আবু সাদিক (২৯), মো. মামুন (২৪), মজিবর (৩২), মো. সালাউদ্দিন (৩৯), মো. রাকিব (২৩), আমিনুল ইসলাম (২৪) ও আ. সবুজ (৩০)।

সেনাবাহিনী জানিয়েছে, আটক সবাইকে দ্রুতই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর ফলে দেশে অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে বিকেলের দিকে বিটিআরসি ভবনে এই হামলা ও ভাঙচুর চালায়।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

বিটিআরসি ভবনে ভাঙচুর : ২৬ জন বিশৃঙ্খলাকারী আটক

আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬