ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

ভুলগুলো শুধরে এ বছর আরও সচেতন হতে চাই: তটিনী

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

তিনি বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’

অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে ‘তোমায় পাব কি’ ‘বউয়ের বিয়ে’, ‘হৃদয়ের রঙ’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘দূর থেকে ভালোবাসি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। বছরের শেষ দিকে ‘হৃদয়ের গভীরে’ কাজটিও প্রশংসিত হয়েছে।”

May be an image of one or more people

নতুন বছরে কাজের পরিকল্পনার বিষয়ে তটিনী বলেন, “নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে।” তটিনীর কথায়, ‘ভালো গল্প আর বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

ভুলগুলো শুধরে এ বছর আরও সচেতন হতে চাই: তটিনী

আপডেট সময় ০৪:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬