ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

অভিনয়ে বৈচিত্র্য আর পরিবারকে সময়—নতুন বছরের পরিকল্পনায় ইয়াশ

  • বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৮০৩ বার পড়া হয়েছে

নতুন বছরকে নিজের ভেতরটা নতুন করে গুছিয়ে নেওয়ার সময় হিসেবে দেখতে চান অভিনেতা ইয়াশ রোহান। তাঁর ভাষায়, এই বছর তিনি নিজেকে ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন কাজে দর্শকের সামনে তুলে ধরতে চান—এমন কাজের মাধ্যমে, যা সব ধরনের দর্শকের মন ছুঁয়ে যাবে।

ইয়াশ রোহান মনে করেন, অভিনয় শুধু চরিত্রে অভিনয় করাই নয়; বরং দর্শকের অনুভূতির সঙ্গে একটি সত্যিকারের সম্পর্ক তৈরি করাই একজন শিল্পীর আসল সাফল্য। সে লক্ষ্যেই নতুন বছরে এমন চরিত্র ও গল্প বেছে নিতে চান, যা আবেগের জায়গা থেকে দর্শককে স্পর্শ করবে।

ব্যক্তিগত জীবনের দিকেও বাড়তি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। নতুন বছরে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান এই অভিনেতা। ব্যস্ততার কারণে যাদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না, তাদের জন্য নির্ভার সময় রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও আছে।

ইয়াশ রোহানের মতে, একজন শিল্পীর জীবনে চাওয়া-পাওয়ার তালিকা খুব বড় হওয়ার কথা নয়। ভালো কাজের আকাঙ্ক্ষা, পরিবার ও আশপাশের মানুষের মঙ্গল কামনা এবং দর্শককে মন ছুঁয়ে যাওয়া কাজ উপহার দিতে পারাই তাঁর মূল চাওয়া। নতুন বছরে এই প্রত্যাশাগুলোই তাঁকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

অভিনয়ে বৈচিত্র্য আর পরিবারকে সময়—নতুন বছরের পরিকল্পনায় ইয়াশ

আপডেট সময় ০২:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬