ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৮৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোল। নতুন বছরের প্রথম প্রহরেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল তুমুল জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব। এর মধ্য দিয়ে ২০১৬ সালে শুরু হওয়া হকিন্স শহরের রোমাঞ্চকর ও অতিপ্রাকৃত এক মহাকাব্যিক যাত্রার যবনিকা পতন হলো।

১ জানুয়ারি ভোরে সিরিজটির শেষ পর্ব মুক্তি পাওয়ার পর থেকেই নেটফ্লিক্সে হুমড়ি খেয়ে পড়ছেন বিশ্বজুড়েই কোটি ভক্ত। দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য—হকিন্স শহরের ওপর নেমে আসা কালো ছায়ার পেছনে কি শুধুই ভেকনার হাত, নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? নির্মাতারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই শেষ পর্বে সেই সব জট খুলে দিয়েছেন।

গল্পের মূল চরিত্র ইলেভেন (এল), মাইক, উইল, ডাস্টিন ও লুকাসরা কি শেষ পর্যন্ত আপসাইড ডাউনের ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষা করতে পেরেছে? নাকি ভেকনার মরণকামড়ে ধ্বংস হয়ে গেছে সব? এই প্রশ্নের উত্তরের পাশাপাশি দর্শকদের বড় দুশ্চিন্তা ছিল নিখোঁজ চরিত্র হলি উইলারকে নিয়ে। সে কি শেষমেশ পরিবারের কাছে ফিরতে পেরেছে? আবেগে মোড়ানো এই অন্তিম পর্বে সব কৌতূহলের অবসান ঘটেছে।

বিশ্লেষকদের ধারণা, আবেগ, বন্ধুত্ব আর শিহরণ জাগানো এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় চরিত্রদের বিদায় জানাতে গিয়ে পর্দার সামনে অশ্রুসজল হয়ে পড়ছেন ভক্তরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’

আপডেট সময় ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬