ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কাঁধে নিতে দেখা যায়। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জানাজার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্যের দেখা মেলে। আপসহীন নেত্রীকে শেষ বিদায়ের এই মুহূর্তটি লাখো মানুষের হৃদয়ে শোকের আবহকে আরও ঘনীভূত করে তোলে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে জিয়ার স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা জাতির কাছে মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান তিনি।

এদিন সকাল থেকেই আপসহীন ও দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয় লাখো মানুষের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

আপডেট সময় ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫