ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিদেশি মন্ত্রী-কূটনীতিকরা

বিপুল জনসমাগম আর শোকাতুর পরিবেশে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বিদেশি মন্ত্রী ও কূটনীতিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ দেশের সরকারপ্রধানদের শোকবার্তা পৌঁছে দেন।

বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এতে ইমামতি করেন।

শেষ বিদায়ে বিদেশি মন্ত্রী ও প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে আসেন– ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তারা সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নিজ নিজ দেশের সরকারপ্রধানদের পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন জানাজায় মুসলিম দেশগুলোর কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা, সিঙ্গাপুরের হাইকমিশনার মিশেল লি ও ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সোলায়মান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেশি জানাজায় উপস্থিত থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিদেশি মন্ত্রী-কূটনীতিকরা

আপডেট সময় ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫