ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে, হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজারের দিক থেকে জানাজাস্থলের পথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে মানুষ জানাজা স্থলের দিকে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে যাচ্ছে।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

আপডেট সময় ১২:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫