ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের আধিপত্য দেখিয়েছেন মেহজাবীন চৌধুরী। শুধু তাই নয়, ফ্যাশন সেন্সেও অনেকটাই এগিয়ে এই অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার নতুন লুকে দেখা মিলল মেহজাবীনকে।

সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হলো না।
গত রাতে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন মেহজাবীন। সেখান থেকে চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। এমন সাফল্যের সঙ্গে আলোচনায় চলে এসেছে তার এক নজরকাড়া লুক।

সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যায় স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উপস্থিত হন মেহজাবীন। সেখানে তাদের উপস্থিতিতে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে মেহজাবীন ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায়, একটি উজ্জ্বল কালো রঙের লং গাউনে। পোশাকটির উপরিভাগে দেখা যায় টাই-আপ ডিটেইল; যার তার পোশাকের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে।

তার অনবদ্য লুক ও হেয়ারস্টাইলও নজর কেড়েছে ভক্তদের। সাইড-পার্টেড, নিচের দিকে হালকা কার্ল করা হেয়ার স্টাইল; মেকআপে ছিল গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিক। কানে পরেছিলেন সাদা মুক্তার ইয়ারিংস। সঙ্গে হাতে ছিল স্টাইলিশ হ্যান্ডব্যাগ; সব মিলিয়ে তার পুরো লুকে ছিল আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। ক্যাপশনে লিখেছেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’

মেহজাবীনের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকে তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

আপডেট সময় ০৭:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫