ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

শীতের হিমেল হাওয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতিপটে অন্য এক শীতের আমেজ খুঁজে পেলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। যান্ত্রিক শহরের এই হালকা শীতে তার মনে পড়ছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো সেই বরফশীতল দিনগুলোর কথা।

বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতাটি যেন তার কাছে আজও কোনো এক সাদা জাদুর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করেছেন সাফা।

ছবির ক্যাপশনে তিনি তুলে ধরেছেন তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় এবং আমার প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’

তার কথায়, ‘হাড়কাঁপানো শীত থাকলেও চারপাশটা দেখতে ঠিক স্বচ্ছ সাদা জাদুর মতো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে। আর আমি আশা করি আবারও কোনো একদিন সেই অভিজ্ঞতা নিতে অলবানিতে ফিরে যাব।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারাবৃত প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা যেন প্রকৃতির এই অনন্য রূপকে প্রাণভরে উপভোগ করছেন। ভক্ত-অনুরাগীরাও তার এই স্নিগ্ধ রূপ আর স্মৃতিকাতর পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’

আপডেট সময় ০৪:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫