ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

বলিপাড়ায় আবারও বইছে রণবীর সিং ও আলিয়া ভাট জুটির নতুন রসায়নের হাওয়া। তবে এবার আর কোনো রঙিন প্রেমকাহিনি কিংবা গলির আড্ডায় নয়, বরং ধ্বংসস্তূপ আর জম্বিদের সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জয় মেহতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’-তে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এর আগে ‘গল্লি বয়’ এবং ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বক্স অফিস জয় করেছেন রণবীর-আলিয়া।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তারা পর্দায় ‘প্রলয়’ ঘটাতে আসছেন। যদিও এ বিষয়ে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে নতুন এই জম্বি থ্রিলার নিয়ে ইতোমধ্যেই উত্তাল বলিউড।

প্রতিবেদনে আরও বলা হয়, জয় মেহতা পরিচালিত এই ছবিতে কোনো প্রথাগত নায়িকার চরিত্রে নয়, বরং এক বিধ্বংসী নারী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবির মূল গল্পের কেন্দ্রবিন্দুও নাকি তাকে ঘিরেই। এখানে রণবীরের সঙ্গে তার রোমান্সের চেয়ে লড়াইটাই বেশি প্রাধান্য পাবে। হিংসা, রক্তপাত আর এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী বিধ্বস্ত সমাজের চিত্র ফুটে উঠবে এই সিনেমায়।

বর্তমানে ছবিটির প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন নির্মাতারা। আর ক্যামেরার সামনে আলিয়া-রণবীরের এই নতুন যুদ্ধ শুরু হতে আগস্ট মাসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া

আপডেট সময় ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫