সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির হুঁশিয়ারি

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর ছিল অন্যতম সমালোচিত। এর মধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিক নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত হয়েছিল। তবে আসন্ন দ্বাদশ বিপিএল শুরুর আগে বিষয়টি নিয়ে বিসিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিসিবির পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের পাওনা নিয়ে সমস্যা হলে বোর্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলছেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল মূলত টুর্নামেন্টের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করে। আর্থিক বা আয়োজন সংক্রান্ত সিদ্ধান্তগুলো তারাই (ফ্র্যাঞ্চাইজি) নেয়। আমাদের বোর্ড সামগ্রিক বিষয়গুলো দেখাশোনা করে। পরিচালনা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সবকিছু বর্তমানে প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা এবং পাওনা পরিশোধের বিষয়ে গণমাধ্যমকে ইতোমধ্যে অবগত করা হয়েছে বলে জানান আমজাদ, ‘গণমাধ্যমের মাধ্যমেই আপনারা জানতে পারছেন কোন দলগুলো সঠিক পথে আছে এবং কাদের পাওনা পরিশোধ করা হয়েছে।’

ফ্র্যাঞ্চাইজি শর্ত ভঙ্গ করলে বা খেলোয়াড়দের পাওনা পরিশোধে ব্যর্থ হলে বোর্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেবে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘কোনো খেলোয়াড়ের পাওনা নিয়ে সমস্যা হলে বোর্ড থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে আমাদের যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি শর্ত ভঙ্গ করে বা অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তবে বিসিবি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

বিপিএলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি কাজ করছে উল্লেখ করে আমজাদ বলেন, ‘আমাদের এই কমিটি অবশ্যই এই খেলাটিকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছে। ইতোপূর্বে যে ধরনের অভিযোগগুলো ছিল, সেগুলো কাটিয়ে উঠে কীভাবে বিপিএলকে স্বচ্ছ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেই চেষ্টাই করছি। আপনারা তো সবসময় এটি দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির হুঁশিয়ারি

আপডেট সময় ১২:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫