সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

দুই সপ্তাহ মাঠের বাইরে রংপুরের স্পিনার, শুরুর আগেই বিপিএল শেষ

আর একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি দল। ইতোমধ্যে উদ্বোধনী ভেন্যুতে পৌঁছে গেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি।

মাঠের লড়াই শুরুর আগেই বিপিএল শেষের শঙ্কায় রংপুর রাইডার্সের ক্রিকেটার নাইম হাসানের। টাইগার এই স্পিনারকে নিলামের টেবিল থেকে দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহানের দল। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়েন নাইম।

চোটের কারণে বিসিবির মেডিকেল বিভাগ থেকে তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে বিপিএলের ঢাকা এবং চট্টগ্রাম পর্ব মিস করতে যাচ্ছেন নাইম। টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন কি না সেটি এখনও ধোঁয়াশায়।

রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, নাইম হাসানকে ঢাকা পর্বে পাবার বিষয়ে আশাবাদী তারা। এখন দুই সপ্তাহ পরে জানা যাবে বিপিএল খেলতে পারবেন কি না নাকি শুরুর আগেই শেষ হয়ে যাবে। এদিকে, নাইম নিজেও জানালেন সিলেট পর্ব এবং চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকা পর্ব দিয়ে ফেরার আশা তারও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

দুই সপ্তাহ মাঠের বাইরে রংপুরের স্পিনার, শুরুর আগেই বিপিএল শেষ

আপডেট সময় ১২:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫