সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

ব্রিটিশ ক্লাব ফুটবলের রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেক্সান্ডার ইসাককে নিউক্যাসল থেকে নিয়েছিল লিভারপুল। কিন্তু যে প্রত্যাশা নিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আনা হয়েছিল, তা পূরণ হয়নি। অলরেড ক্লাবটিতে এসে ফিটনেসহীনতা ও ফর্ম নিয়ে ভুগেছেন ইসাক। ফলে ১৬ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩টি গোল করেছেন। এরই মাঝে বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়ায় তিনি বড় সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।

গত শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। সেদিন ৫৬ মিনিটে গোলের লক্ষ্যে শট নেওয়ার সময় ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফন ডে’র চ্যালেঞ্জের মুখে পড়েন। গোল করলেও ঠিকঠাক উদযাপন করতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার। দুজনের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। এবার লিভারপুল কোচ আর্নে স্লট জানালেন, দুই মাস পাওয়া যাবে না ইসাককে।

স্লট বলেছেন, ‘রোগ নির্ণয়ের পর, ইসাকের অ্যাঙ্কেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তার চিড় ধরা পড়া ফিবুলারও অস্ত্রোপচার হয়েছে। এএক্সএ ট্রেনিং সেন্টারে ইসাকের পুনর্বাসন চলবে। এটি লম্বা সময়ের ইনজুরি হতে যাচ্ছে, দুই মাসের মতো। স্বাভাবিকভাবেই এটি তার জন্য হতাশার এবং আমাদের জন্যও। আমার কাছে (ট্যাকলটি) বেপরোয়া চ্যালেঞ্জ মনে হয়েছে।’

সময়টা ইসাকের জন্য যে কঠিন যাচ্ছে তাও স্বীকার করলেন আর্নে স্লট। এর আগে ঊরুর ইনজুরির কারণে প্রাক-মৌসুম সফরে এশিয়ায় নিউক্যাসলের স্কোয়াডে ছিলেন না ইসাক। অনেক জলঘোলা করে পরে যোগ দেন লিভারপুলে। ট্রাইন্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদে অনুশীলন করেন তিনি। এদিকে, চোট থেকে ফেরার সময়টা এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও, ইসাক মৌসুমের শেষদিকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন অলরেড কোচ স্লট।

লিভারপুলে যোগ দিয়ে শুরুর দিকে এই শিষ্যের মানিয়ে নিতে পারার ব্যাখ্যা দিয়ে স্লট বলেন, ‘নতুন ক্লাবে যুক্ত হয়ে সে অনেক রোমাঞ্চিত ছিল। চেয়েছিল নিজেদের সব সামর্থ্য ও দক্ষতা দেখাতে, কিন্তু এটি সম্ভব হয়নি। হয়তো কেউ বুঝতে পারছে না, যদি আপনি তিন-চার মাস সিরিয়াস পর্যায়ে অনুশীলন না করেন, এই লিগে খেলা ও উচ্চতর পারফরম্যান্স করা কঠিন। আমরা জানতাম তার সময় লাগবে, এখন দুর্ভাগ্য যে নতুন করে ইনজুরিতে পড়ল।’

কেবল লিভারপুলের জন্যই নয়, ইসাকের চোট সুইডেনকেও দুর্ভাবনায় ফেলেছে। কারণ আগামী মার্চে দেশটি বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে নিজেদের বড় তারকাকে অবশ্যই পেতে চাইবে সুইডিশরা। কিন্তু সেখানে তাকে পাওয়ার সম্ভাবনা কম!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

আপডেট সময় ০৮:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫