ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

হাদির পরিবারের নিরাপত্তায় গানম্যান ও অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন বোন

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অনুযায়ী ওসমান হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও একজন গানম্যান দেওয়া হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র থেকে এই তথ্য জানা যায়।

জুলাই আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এই অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারিতে থাকা একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো থেকে আরও জানা যায়, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের যোদ্ধারা গত বছরের ৫ আগস্টের পর থেকেই ধারাবাহিক হুমকির মুখে রয়েছেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশে ও বিদেশ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের হুমকি দিয়ে আসছে। এসব হুমকির লক্ষ্যবস্তু ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

সূত্র থেকে আরও জানা যায়, ওসমান হাদিকে হত্যাকাণ্ডের আগে দীর্ঘদিন ধরে বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি। তার হত্যাকাণ্ডের পর পরিবারটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলে সরকার দ্রুত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

হাদির পরিবারের নিরাপত্তায় গানম্যান ও অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন বোন

আপডেট সময় ০১:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫